বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাকশালের একটি অংশই ১৫ আগস্ট ঘটিয়ে শেখ মুজিবুর রহমানসহ অন্যান্যদের হত্যা করেছিল। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি আরও মন্তব্য করেন যে, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ভিন্নমত দমন ও একনায়কতন্ত্র কায়েম করা হয়েছিল এবং ৭১-এর অরক্ষিত স্বাধীনতা ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে সুরক্ষিত হওয়ার পাশাপাশি দেশে গণতন্ত্র ও বাক্স্বাধীনতা ফিরে আসে। রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমির মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান বক্তা হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদসহ ড্যাব ও মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।