এক বছরে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে, সোভিয়েত পতনের চেয়েও দ্রুত বিপর্যয়ের পূর্বাভাস মার্কিন অর্থমন্ত্রীর

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, গত আগস্টে ট্রাম্প প্রশাসনের শুরু করা ইতিহাসের বৃহত্তম একক দেশবিরোধী অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর প্রভাবে ২০২৬ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় তিন বছরে রাশিয়ার অর্থনীতি ২২ শতাংশ সংকুচিত হওয়ার উদাহরণ টেনে তিনি ইরানের এই সম্ভাব্য পতনকে ইতিহাসের অন্যতম দ্রুত অর্থনৈতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের বহরে ‘ইউএসএস রুজভেল্ট’ যোগ দেওয়ার প্রেক্ষাপটে বেসেন্ট দাবি করেন, ইরানের পক্ষ থেকে আসা হত্যার হুমকিই প্রমাণ করে যে তেহরানের বিরুদ্ধে নেওয়া তাঁর অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতিগুলো সফলভাবে কাজ করছে।

Translate