নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর শনিবার রাতে পাঁচলাইশ থানায় মামলা দায়ের হলে এসআরইউ, কাউন্টার টেররিজম ইউনিট ও থানা পুলিশের যৌথ দল অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে। এর আগে তাঁর ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, যেখান থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে ‘জনগণ মৌমাছির মতো মাঠে নামবে’ এবং ‘বাংলাদেশকে উদ্ধারের’ মতো উসকানিমূলক তথ্য পাওয়া গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Translate