এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ার হতাশা পেছনে ফেলে আজ ভুটানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। সংযুক্ত আরব আমিরাতের মাঠে বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে ম্যাচটি শুরু হবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ ডি ক্রুইফ জানিয়েছেন, প্রথম ম্যাচে কিছু ভুল হলেও দলের ছেলেরা কঠোর পরিশ্রম করছে এবং জয় পেতে উদগ্রীব রয়েছে; তাই টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করতে ভুটানের বিপক্ষে ভুল শুধরে জয়ে ফিরতে বদ্ধপরিকর দল।