আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছে বিএনপির প্রতিনিধি দল

দক্ষিণ কোরিয়ার সিউলে আগামী ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত এই অধিবেশনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

Translate