নারী ক্রিকেটারদের অভিযোগ তদন্তে স্বাধীন কমিটি গঠনের উদ্যোগ বিসিবির

নারী ক্রিকেটারদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের লক্ষ্যে বিসিবির পরিচালকদের বাইরে রেখে একটি স্বাধীন অভিযোগ কমিটি গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবির এক কর্মকর্তা জানান, গত ২৮ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির সভায় বিষয়টি উত্থাপিত ও সমর্থিত হয়েছে, যা বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যাতে কোনো নারী ক্রিকেটার ভয় বা সংকোচ ছাড়া অভিযোগ করতে পারেন এবং কোনো কর্মকর্তা প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্যই বোর্ডের বাইরের ব্যক্তিদের দিয়ে এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Translate