আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ৩৮ বছর বয়সে আন্তর্জাতিকসহ প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে খেলা ম্যাচটিই অজিদের জার্সিতে তার শেষ ম্যাচ হয়ে থাকল। তিনটি বিশ্বকাপজয়ী (২টি ওয়ানডে, ১টি টি-টোয়েন্টি) এই তারকা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড যৌথভাবে ধরে রেখেছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয় থাকবেন এবং মেলবোর্ন স্টার্সের হয়ে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত খেলা চালিয়ে যাবেন।

Translate