শিরোনাম
উখিয়ায় নলকূপ থেকে অগ্নুৎপাত অব্যাহত: ২০০ মিটারে ১৪৪ ধারা ও বিস্ফোরণের আতঙ্কবিয়ে ও ২৭ বছরের দাম্পত্য জীবনের রহস্য ফাঁস করলেন মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনেফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে হেরে অনূর্ধ্ব-১৫ ফুটবলে রানার্সআপ বাংলাদেশওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ইনজুরির হানাক্যানসাস সফর বাতিলের কারণ জানতে চাওয়ায় রয়টার্স সাংবাদিকের ওপর চড়াও হলেন ট্রাম্প বিবরণ:তাহসিফের মৃত্যু রহস্য: নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, বন্ধু দীপ আটক ও পিবিআইয়ের ছায়াতদন্তপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: তদন্ত কমিটি গঠন করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: তদন্ত কমিটি গঠন করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭-এ যান্ত্রিক ত্রুটির ঘটনার কারণ অনুসন্ধানে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বিমানের জনসংযোগ বিভাগ জানায়, বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)-কে প্রধান করে গঠিত চার সদস্যের কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে ব্যবস্থাপক (আইনবিষয়ক)। ত্রুটির প্রকৃত কারণ উদঘাটন, ফ্লাইট বিলম্ব ও যাত্রীদের ভোগান্তির সার্বিক প্রভাব নিরূপণ এই তদন্তের মূল লক্ষ্য। এর আগে জাপানি টেকনিশিয়ান ও বিমানের ইঞ্জিনিয়ারিং টিমের যৌথ প্রচেষ্টায় ত্রুটি সারিয়ে ফ্লাইটটি প্রায় সাড়ে ৫ ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে নিরাপদে উড্ডয়ন করে।

Translate