যুক্তরাষ্ট্রের ক্যানসাসে পূর্বনির্ধারিত সমাবেশ বাতিলের কারণ নিয়ে প্রশ্ন করায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর সাংবাদিক ক্লান্তির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প প্রশ্নটি ভুল বুঝে নিজের অসুস্থতা নিয়ে প্রশ্ন করা হয়েছে বলে ক্ষিপ্ত হন এবং ওই সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। রয়টার্স ও সংবাদমাধ্যমটিকে ‘জঘন্য’ আখ্যা দেওয়ার পাশাপাশি সাংবাদিকের শারীরিক গঠন ও ফিটনেস নিয়ে কটূক্তি করেন ট্রাম্প। পরে তিনি জানান, শারীরিক ক্লান্তি বা অসুস্থতার জন্য নয়, বরং সফরের প্রয়োজনীয়তা অনুভব না করায় তিনি ক্যানসাস কর্মসূচি বাতিল করেছেন।