বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে শেষ ছয় ঘণ্টা কাটানো দীপ পুলিশি জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, ঘটনার রাতে কথা বলার সময় একদল লোক ধাওয়া দিলে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন এবং তিনি নিজে পালিয়ে আসেন। গণমাধ্যমে দেওয়া আগের বক্তব্যের সঙ্গে এই নতুন তথ্যের অসঙ্গতি থাকায় বিষয়টি খতিয়ে দেখছে পিবিআই। মরদেহের কাছে দামি আইফোন ও হাতঘড়ি উদ্ধার হলেও তাহসিফের বাবার অভিযোগ—ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।