শিরোনাম

তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ উদ্ধার: তদন্ত ছাড়া মন্তব্য নয় স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের আগে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে ও তদন্ত শেষে মন্তব্য করা হবে।

Translate