বিগত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত হওয়া স্বাস্থ্য খাতকে আগামী দুই বছরের মধ্যে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, শিগগিরই উপজেলা হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করে সেখানে ডায়ালাইসিস, আইসিইউ ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত করা হবে। পাশাপাশি মানসিক রোগীদের জন্য নতুন হাসপাতাল নির্মাণ, ২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক হাসপাতাল থেকে বিনোদন কার্যক্রম অপসারণ এবং আইইডিসিআর পরিচালকের ওপর হামলায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান মন্ত্রী।