বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের পর তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর দাবি করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। বৃহস্পতিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তাহসিফ কখনোই আত্মহত্যা করার মতো ছেলে নয়। বন্ধু দ্বীপ ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিল। স্বজনরা জানিয়েছেন, দাফন সম্পন্ন করে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হবে।