হিপের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে লিটন দাসের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। রোববার মিরপুরে নেটে ব্যাটিং অনুশীলন করে বড় শট খেললেও এখনো শতভাগ ফিটনেস ফিরে পাননি এই ব্যাটার। টিম ম্যানেজমেন্টের মতে, প্রথম টেস্টে লিটনের খেলার সম্ভাবনা এখন ৫০-৫০; তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ।