সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শিশুদের মৌলিক পঠন, গণিত ও ইংরেজি দক্ষতা যাচাই এবং খেলাধুলাভিত্তিক আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।

Translate