বায়ুদূষণে বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা

রোববার সকাল সাড়ে ১০টায় ১৭৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের তৃতীয় দূষিত শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তালিকায় ২০৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২০৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুচিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

Translate