জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মেট্রোরেলসহ অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ২০২৬-৩১ মেয়াদে ১৩.৮ বিলিয়ন ডলারের প্রস্তাবিত বিনিয়োগ ও সহযোগিতা প্যাকেজ নিয়েও গুরুত্ব দেওয়া হবে।