হরমুজ প্রণালিতে অক্টোবরে ২৮টি জাহাজে হামলা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার দিক থেকে চলতি অক্টোবর এখন পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক মাস হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ‘ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র সংকলিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, চলতি মাসে হরমুজ প্রণালিতে অন্তত ২৮টি জাহাজে হামলার ঘটনা নিশ্চিত হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এ প্রণালিতে মোট হামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১৩টি।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) হিসাবে সংঘাত শুরুর পর থেকে ১২০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম (ইউকেএমটিও) ১৬ অক্টোবর পর্যন্ত ১৩৫টি হামলার তথ্য রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, অনেক ঘটনা প্রতিবেদনে না-ও আসতে পারে, ফলে প্রকৃত হামলার সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে বিশ্বের ৯০০টির বেশি সুপারট্যাঙ্কারের প্রায় ৩ দশমিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য গুরুতর ঝুঁকির মুখে পড়েছে।

Translate