নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে সিঙ্গাপুরকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের শেষ ষোলো নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ম্যাচের ১২ মিনিটে রাতুলের গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও সিঙ্গাপুর সমতা ফেরায়। পরে নাটকীয় টাইব্রেকারে স্নায়ুচাপ জয় করে দারুণ এই জয় তুলে নেয় লাল-সবুজের কিশোররা।