প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদের পর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সল্টলেক দপ্তর থেকেই গ্রেফতার করা হয়েছে সংগীতশিল্পী ও পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপূজার ডোনার পাস বিক্রির নামে ইউনেস্কোর লোগো ব্যবহার করে প্রায় ৫০ থেকে ৬০ কোটি রুপি আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর সংস্থা ‘মাস আর্ট’-এর বিরুদ্ধে জালিয়াতির এই মামলা দায়ের করা হয়েছিল।