মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুই অভিনেত্রীর বিকৃত ভিডিওসহ পাঁচটি পোস্ট প্রকাশের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছিল জানিয়ে দুঃখপ্রকাশ করেছে টেলিভিশন কর্তৃপক্ষ এবং জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পরীমণি বলেন, শুধু ফটোকার্ড প্রকাশ করে দুঃখপ্রকাশ করায় তাঁর কোনো উপকার হচ্ছে না। এ ঘটনার কারণে তাঁর স্বাভাবিক জীবন, কাজ ও মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অপরাধীদের কবে আইনের আওতায় আনা হবে, সেই প্রশ্ন তুলে পরীমণি বলেন, মাছরাঙা কর্তৃপক্ষের কাছ থেকেই এখন জবাব চান তিনি।