ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের একমাত্র শিরোপা ২০১৯ সালে

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের যাত্রা শুরু ১৯৯৭ সালে কেনিয়ায়। এরপর ১৩টি আসরে অংশ নিয়ে শিরোপা জিতেছে মাত্র একবার, ২০১৯ সালে আয়ারল্যান্ডে। এ ছাড়া ২০০৯ ও ২০১৮ সালে ফাইনালে উঠেও শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয় টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্মরণীয় অর্জনের মধ্যে রয়েছে ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয় এবং ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে কানাডা ও বারমুডার বিপক্ষে দুই ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ।

আজ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হচ্ছে নতুন ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচে বিকেল সাড়ে ৫টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

Translate