ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টা পর্যন্ত ২১টি ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সকাল ১০টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। আগ্রহী প্রার্থীরা শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন। পূরণ করা ফরম শনিবার (১৭ অক্টোবর) একই স্থানে জমা দিতে হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।