কর্মসংস্থানে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ

এআই, ডিজিটালাইজেশন ও সবুজ প্রযুক্তিনির্ভর শ্রমবাজারের চাহিদা মেটাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে (টিভেট) গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। চীনের তিয়ানজিনে ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ বাংলাদেশের পক্ষে বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।

তিনি বলেন, শিল্পখাতের চাহিদার সঙ্গে পাঠ্যক্রমের সামঞ্জস্য, শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষাকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে হবে। এ জন্য সরকার একটি পূর্ণাঙ্গ জাতীয় কারিগরি শিক্ষা ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে।

সম্মেলনের ফাঁকে চীনের শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের কারিগরি প্রতিষ্ঠান উন্নয়ন, যৌথ শিক্ষা কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য বৃত্তি সম্প্রসারণ এবং বাংলাদেশ-চীন যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব নিয়েও আলোচনা হয়।

Translate