তারেক রহমানের দুপুরের খাবার ১৫০ টাকা: চিফ হুইপ

প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার খান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনি। বুধবার (১৪ অক্টোবর) বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী দায়িত্বে থাকাকালে সরকারি অর্থের অপচয় হতে দেবেন না।

চিফ হুইপ বলেন, তারেক রহমান সাধারণ জীবনযাপন করেন। সম্প্রতি তাঁর সঙ্গে ঢ্যাঁড়শ ভাজি, মিষ্টি কুমড়ার ভর্তা ও ডাল দিয়ে দুপুরের খাবার খেয়েছেন বলেও জানান তিনি। সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা তুলে ধরে তিনি বলেন, তৃণমূলের কর্মীদের মূল্যায়ন ও দেখভাল করতে হবে। চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও জনপ্রিয় প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।

Translate