হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৬টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় আগুন লাগে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শামীম মিয়া জানান, ট্যানারি ও সাভার ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয় এবং কয়েকটি জেনারেটর বিস্ফোরিত হয়।

আগুনে আটটি জেনারেটরসহ কিছু মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Translate