রিয়াদগামী আটটি ফ্লাইট বাতিল

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী চার এয়ারলাইনসের আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস বাংলার একটি, সৌদি এয়ারলাইনসের তিনটি ও রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে।

বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সোমবার ও মঙ্গলবারের ঢাকা–রিয়াদ এবং রিয়াদ–ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ফ্লাইটের নতুন সময়সূচি সম্পর্কে সোমবার দুপুর ১২টায় বিস্তারিত জানানোর কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Translate