আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তে একমত হয়েছে ঢাকা।
সোমবার থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যাংককে আয়োজিত এ সম্মেলনে ১৯১ দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলন চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।