দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে অন্তত এক হাজার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু-কিশোর ও তরুণদের শারীরিক-মানসিক বিকাশে ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে জানানো হয়, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭ জেলায় মাঠের জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪০টি এবং দক্ষিণে ৯০টি মাঠ ডিসেম্বরের মধ্যে খেলাধুলার উপযোগী করার পরিকল্পনা রয়েছে।
ইউনিয়ন পর্যায়ে ১০টি ক্রীড়া ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। মাঠ সংরক্ষণ, দখল হওয়া মাঠ উদ্ধার এবং নিয়মিত খেলাধুলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।