১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিনামূল্যে দেবে সরকার

আগামী পাঁচ বছরে দেশজুড়ে বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষ্যে সরকার ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি জানান, এ কর্মসূচির আওতায় প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং জেলা ও প্রত্যন্ত অঞ্চলে সেবার পরিধি বাড়ানো হবে।

স্কুলশিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা দেওয়ার উদ্যোগও কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

Translate