রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় বেতন স্কেল, ২০২৬ কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে নতুন বেতন স্কেলের গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বুধবার এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে গেজেট পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগ গত ১৭ সেপ্টেম্বর স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর গেজেট জারি করেছে। এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গেজেটের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে।