নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
মঙ্গলবার (৬ অক্টোবর) পরীক্ষার তথ্য জানিয়ে বলা হয়, অত্যাধুনিক এভিওনিক্স ও নেভিগেশন ব্যবস্থায় সজ্জিত ‘ফাতাহ-৪’ নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা উৎক্ষেপণটি প্রত্যক্ষ করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা সফল পরীক্ষার প্রশংসা করেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এটিকে প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।