আইফোনে এআই দিয়ে ক্রিপ্টো লেনদেনের সুবিধা

ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ক্রিপ্টোকারেন্সির বাজার পর্যবেক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে লেনদেন করতে পারবে এআই। এ সুবিধা নিয়ে আইফোনের আইওএসে পরীক্ষামূলকভাবে ‘ভার্চুয়ালস অ্যাপ’ চালু করেছে ভার্চুয়ালস প্রোটোকল। আপাতত আমন্ত্রিত ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারছেন।

অ্যাপটির এআই ডিজিটাল মুদ্রার ওয়ালেট পরিচালনা করতে পারবে। ব্যবহারকারী কত অর্থ ব্যবহার করা যাবে এবং কোন শর্তে লেনদেন হবে তা নির্ধারণ করে অনুমতি দেবেন। এরপর নির্ধারিত শর্ত পূরণ হলে এআই নিজেই বাজার পর্যবেক্ষণ করে লেনদেন করতে পারবে।

ভার্চুয়ালসের উদাহরণ অনুযায়ী, পাঁচ মিনিটে ইথারের দাম ২ শতাংশ পরিবর্তন হলে ১ হাজার ডলারের লেনদেন করার নির্দেশ সাধারণ ভাষায় দেওয়া যাবে। বাজার বিশ্লেষণ, তথ্য খোঁজা ও লেনদেন—সবই চ্যাটের মাধ্যমে পরিচালনা করা সম্ভব হবে।

এর আগে বিন্যান্স ও রেভলুট এক্সও এআই-ভিত্তিক ক্রিপ্টো লেনদেনের সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে। তবে এসব ব্যবস্থায় ব্যবহারকারীর অনুমতি ও নির্ধারিত সীমার মধ্যে লেনদেন পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে।

Translate