তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও সুস্থ ধারার রাজনীতির পথে এগিয়ে যাচ্ছে। সোমবার (৫ অক্টোবর) দাউদকান্দির মোল্লাকান্দি লাল মিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ ও উচ্চশিক্ষায় সহায়তার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

খন্দকার মারুফ আরও বলেন, সামাজিক সুরক্ষার বিভিন্ন সুবিধা সমন্বয় করে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে সরাসরি প্রণোদনা, কৃষি ভর্তুকি ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

Translate