নাগোয়ায় ২০তম এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের ৪৫ জন ক্রীড়াবিদের অংশ নেওয়ার কথা থাকলেও পুরুষ হকি দলের কোনো খেলোয়াড় সেখানে উপস্থিত ছিলেন না। সমাপনী অনুষ্ঠানের বদলে দলের সদস্যরা শেষ দিনটি শহর ঘুরে কেনাকাটায় কাটান।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হকি দলকে আটজন খেলোয়াড় পাঠানোর অনুরোধ করা হয়েছিল। তবে দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স জানান, গিফুতে দলের আবাসন থেকে নাগোয়ার অনুষ্ঠানস্থলে যেতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
শনিবার সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সপ্তম হয়ে হকি অভিযান শেষ করে বাংলাদেশ। এরপর শেষ দিনটি নিজেদের মতো কাটানোর পরিকল্পনা ছিল দলের। এদিকে সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের আর্চারি দলের সদস্যদের পাশাপাশি সাইফ হাসান ও লিটন দাসসহ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। লিটন ছিলেন বাংলাদেশের পতাকাবাহী।