নারায়ণগঞ্জের অটোরিকশাচালক মো. জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গাল পোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার রাতে ফতুল্লার ইদ্রাকপুর স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।