৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সফরের প্রথমে অস্ট্রেলিয়ার পার্থে Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026-এ অংশ নেবেন। পাশাপাশি মেলবোর্নের Deakin University পরিদর্শন করবেন।
পরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে Association of the U.S. Army (AUSA) Annual Meeting & Exposition-এ যোগ দেবেন। সফরে দুই দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনের কথা রয়েছে।