আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এই সংলাপ শুরু হয়েছে।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবারের সংলাপের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন।
৩ থেকে ৫ অক্টোবরের এ আয়োজনে শতাধিক দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সংলাপে ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, গণতন্ত্র ও সুশাসনসহ বঙ্গোপসাগরকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।