ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশের পারফরম্যান্সের ব্যাখ্যা দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। তিনি বলেন, র্যাঙ্কিং ও প্রতিযোগিতামূলক ফুটবলের অভিজ্ঞতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দলগুলোর তুলনায় এখনও পিছিয়ে বাংলাদেশ।
ডুলির মতে, শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়দের চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ ও খেলার গতি ধীর হয়ে যায়। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার লিগ তুলনামূলক শক্তিশালী হওয়ায় সেখানকার খেলোয়াড়রা নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার সুযোগ পান বলেও জানান তিনি।
বাংলাদেশ কোচ বলেন, উন্নতি রাতারাতি সম্ভব নয়। দীর্ঘমেয়াদি অনুশীলন, নিয়মিত শক্তিশালী দলের বিপক্ষে খেলা এবং ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ভুলগুলো শুধরে ভবিষ্যতে দলকে উন্নত করার চেষ্টা করা হবে।