ভক্তদের ‘ব্যারিকেডে’ গাড়ি থেকে নামলেন ইমন খান

সিরাজগঞ্জ যাওয়ার পথে ভক্তদের অভিনব আবদারের মুখে পড়েছেন কণ্ঠশিল্পী ইমন খান। মঙ্গলবার বিকেলে বাদেকুশা মেইন রোডে আট-দশজন তরুণ তার গাড়ি আটকে ছবি তোলার আবদার করেন বলে জানান তিনি।

ইমন খান বলেন, প্রথমে হঠাৎ রাস্তা আটকে দেওয়ায় তিনি ভয় পেয়েছিলেন। পরে তরুণরা তাকে গাড়ি থেকে নামিয়ে তাদের সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। ছবি তোলার পর সেটি ফেসবুকে পোস্ট করারও আবদার করেন তারা।

ভক্তদের এমন ভালোবাসা ও ‘পাগলামি’র অভিজ্ঞতা আগে কখনো হয়নি জানিয়ে ইমন খান বলেন, ঘটনাটি তার মনে থাকবে।

অডিও-সিডির যুগে ‘আজও প্রতিরাতে জেগে থাকি তোমার আশায়’ গান দিয়ে পরিচিতি পাওয়া ইমন খান এখনো নিয়মিত গান করছেন।

Translate