আজ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের অংশগ্রহণ বাড়লেও মাধ্যমিকে এসে তাদের ঝরে পড়ার হার উদ্বেগজনক। উপাত্ত অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে ছেলেদের ঝরে পড়ার হার ৩০ দশমিক ৬৩ শতাংশ হলেও মেয়েদের ক্ষেত্রে তা ৩৪ দশমিক ৮৭ শতাংশ।
বাল্যবিবাহ মেয়েদের ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ। বিবিএসের জরিপ অনুযায়ী, ঝরে পড়া মেয়েদের প্রায় ৭১ শতাংশ বাল্যবিবাহের কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, মেয়েদের বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাজীবনে ধরে রাখা, নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর উদ্যোগ জরুরি।