সার্ভার ত্রুটিতে বিদেশে বাংলাদেশের ভিসা সেবা ব্যাহত।

ঢাকায় অবস্থিত এমআরভি (মেশিন রিডেবল ভিসা) ব্যবস্থার কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে সাময়িকভাবে ভিসা সেবা ব্যাহত হচ্ছে।

সোমবার রাতে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন। দূতাবাস দুটি জানিয়েছে, সার্ভার সচল করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে।

সার্ভার পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত ভিসা-নির্ভর জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেবা স্বাভাবিক হলে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানিয়েছে দূতাবাসগুলো।

Translate