দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার এক চিঠিতে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
এদিকে নতুন বিধান অনুযায়ী, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনয়নে তিনজনের নাম প্রস্তাব করতে হবে। এ তালিকায় শিক্ষানুরাগী, সমাজসেবক, জনপ্রতিনিধি বা নবম গ্রেড ও তদূর্ধ্ব সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে।