দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা সাত দিনের ছুটি

 

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা সাত দিনের ছুটি পাবে। ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ ছুটি ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটির সঙ্গে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানও বাড়ানো হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পাঁচ কোটি এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Translate