অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা দেওয়ার প্রতিবাদ আসিফ নজরুলের।

‘‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। বইটি বিক্রিতে বাধা দেওয়া এবং প্রকাশনা সংস্থা ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, বই বিক্রিতে বাধা দেওয়া, বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং দুই কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ। এ বিষয়ে সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি বলেন, অতীতেও বই বিক্রি ও প্রকাশনা বাধাগ্রস্ত করার ঘটনার প্রতিবাদ করা হয়েছে। বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড মুক্তচিন্তার পরিবেশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে।

Translate