আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত ৬।

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত ৬

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তার কাছে প্রীতি গ্রুপের এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্কে দাঁড়িয়ে থাকা লরিতে বিস্ফোরণ ঘটে। এতে লরির ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়ে মারা যান

এ সময় বিস্ফোরণের তীব্রতায় সিলিন্ডারের একটি অংশ ছিটকে গিয়ে জয়নব বেগম (৫৫) নামে এক নারীকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

Translate