শিরোনাম
উখিয়ায় নলকূপ থেকে অগ্নুৎপাত অব্যাহত: ২০০ মিটারে ১৪৪ ধারা ও বিস্ফোরণের আতঙ্কবিয়ে ও ২৭ বছরের দাম্পত্য জীবনের রহস্য ফাঁস করলেন মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনেফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে হেরে অনূর্ধ্ব-১৫ ফুটবলে রানার্সআপ বাংলাদেশওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ইনজুরির হানাক্যানসাস সফর বাতিলের কারণ জানতে চাওয়ায় রয়টার্স সাংবাদিকের ওপর চড়াও হলেন ট্রাম্প বিবরণ:তাহসিফের মৃত্যু রহস্য: নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, বন্ধু দীপ আটক ও পিবিআইয়ের ছায়াতদন্তপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: তদন্ত কমিটি গঠন করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এই নিয়ে সমালোচনা করেছেন আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী।

তিনি বলেন, এমপি গাজী নজরুল ইসলাম নিয়ে সাতক্ষীরার কি চলতাছে। সাতক্ষীরা মেয়ের বয়স ১৪, মেয়ের বাপের বয়স ৩৬ আর উনার বয়স হইলো ৭৪, না কত? কি হিসাব-নিকাশ। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা। গতকাল ভিডিও ভাইরাল হওয়ার পর একটি ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তাহেরী বলেন, এই সমস্ত ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করেন।

এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মোনাফেকদে মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। এদের বট বহিনী আছে, হারামকে হালাল বলতে তারা বট বাহিনী লাগাই দেই। এই লোকটা দেখলাম নির্বাচনের সময় সাদা পর্দা লাগাইছে। একপাশে মেয়েরা আর একপাশে উনি, দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়  আর বলে —আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন।

Translate