রবিবার ১৯শে জুলাই, ২০২৬

জিইসিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ১৬ থানায় গ্রেপ্তার ৭০

গতকাল নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ বলেন, সোমবার নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সিএমপির ১৬ থানায় অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Translate