বুধবার ৩রা জুন, ২০২৬

চোলাই মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাতে বান্ডেল রোড বাঙ্গালি সেবক কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজারাম দাশ (৬২) বান্ডেল রোড সেবক কলোনির মৃত বৌদ্ধ রাম দাশের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বলেন আসামিকে গ্রেপ্তারপূর্বক তার দেখানো মতে ঘরের কোণায় সুকৌশলে লুকানো অবস্থায় ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়। মাদক উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান অব্যাহত আছে।

Translate