বুধবার ২০শে মে, ২০২৬

চট্টগ্রামে জুয়া খেলার সময় গ্রেপ্তার ১১

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১ লাখ ২৫ হাজার ৯’শ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাসেম ওরফে মোর্শেদ (৫০), আফসার হোসেন (৫০), মাহাবুব আলম (৫৩), মো. ইসমাইল হোসেন (৩৮), মো. শাহীন (৪৪), মো. ফোরকান উদ্দিন ওরফে সুজন (৩৫), মো. কামাল (৪০), মো. জয়নাল আবেদীন (৩২), আব্দুল মান্নান (৬১), মো. জানে আলম (৩৯) ও মো. ইসমাইল হোসেন ওরফে বাবলু (৩৫)।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামির হোসেন জানান, গতকাল সন্ধ্যায় পাঁচলাইশ থানাধীন মাইজপাড়া নালাখাল পাড়ার ত্রিপলের ছাউনিতে বসে জুয়া খেলার সময় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চার বান্ডেল তাস ও নগদ ১ লাখ ২৫ হাজার ৯’শ টাকা উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Translate